April 14, 2026, 2:28 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শ্রীলঙ্কা টেস্ট দলে বাংলাদেশ সফরে মেন্ডিস

শ্রীলঙ্কা টেস্ট দলে বাংলাদেশ সফরে মেন্ডিস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়ানডের পর শ্রীলঙ্কার টেস্ট দলেও ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কুসল মেন্ডিস। বাংলাদেশ সফরে দ্বীপ দেশটির ১৬ সদস্যের দলে ফিরেছেন দানুশকা গুনাথিলকা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। দলে নতুন মুখ আকিলা দনাঞ্জয়া।

নতুন ডেপুটি পেয়েছেন দিনেশ চান্দিমাল। অনেক দিন ধরে শ্রীলঙ্কার পেস আক্রমণের নেতা সুরঙ্গা লাকমলকে দেওয়া হয়েছে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব।

সবশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা ও বিশ্ব ফার্নান্দো।

ছন্দ হারিয়ে ফেলায় ভারত সফরের দল থেকে বাদ পড়েন ২২ বছর বয়সী মেন্ডিস। ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ১১০ রানের ইনিংস খেলার পর তিনটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলে একবারও চল্লিশের ঘর পর্যন্ত যেতে পারেননি তিনি। গত ডিসেম্বরে কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে খেলা ১৭৭ রানের ইনিংস দলে ফিরিয়েছে তাকে।

২৪ বছর বয়সী অফ স্পিনার দনাঞ্জয়াকে টেস্ট দলে এনেছে সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স। বিয়ের পর দিন মাঠে নেমে ৫৪ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।

গত জুনে একমাত্র টেস্ট খেলা গুনাথিলকা দলে এসেছেন ভারত সফরে সামারাবিক্রমা তেমন একটা কিছু করতে না পারায়।

বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

টেস্টের শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), দিলরুয়ান পেরেরা, দুশমন্থ চামিরা, লাকসান সান্দকান, আকিলা দনাঞ্জয়া, লাহিরু গামাগে, লাহিরু কুমারা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর