নবাবগঞ্জে ইয়াবা সহ ইউপি সদস্যের ছেলে গ্রেফতার
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ১১ পিস ইয়াবা সহ ১নং জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য প্রদীপ কুমারের ছেলে রতন (২৬) এর দেহ তল্লাশি করে পুলিশ গ্রেফতার করে। থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, রতন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে আসত। গত রাতে তাকে আটক করে মাদকদ্রব্য আইনে জেলহাজতে প্রেরন করা হয়েছে।