March 24, 2026, 10:42 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুড়িগ্রামে দুঃস্থদের পাশে ফুুটবলার রেহানা

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংক্রমন ঝুঁকিতে খেটে খাওয়া মানুষ হয়ে পড়েছে কর্মহীন। সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়াতে ক্রীড়াঙ্গনের এক একজন পরিচিত মুখ আসছেন এগিয়ে। কুড়িগ্রামের কৃতি সন্তান সাবেক নারী ফুটবলার এবং নারী ক্রীড়া সংগঠক রেহানা পারভিনও বসে থাকতে পারেননি।
দুঃস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন তিনি। অন্যরা যেখানে চাল, ডাল দিচ্ছেন, সেখানে রেহানা পারভিন শুকনো খাবার বন্টনকে নিয়েছেন বেছে। শনিবার ও রবিবার মুড়ি, চিড়া, বিস্কুট, মাস্ক ও সাবান দিয়ে ব্যাগ ভর্তি করে তা বিতরণ করেছেন নিজের বাড়ি কুড়িগ্রামের মরাকুটে।
১০০ জন অসহায় মানুষকে তুলে দিয়েছেন এই খাদ্য সামগ্রী। শুকনো এসব খাবার বন্টনেও বজায় রেখেছেন তিনি সামাজিক দূরত্ব। সবাইকে গোল মার্কিংয়ে এক মিটার দূরত্বে দাঁড় করিয়ে তাদেরকে নিজ হাতে দিয়েছেন তা।
অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে স্বস্তির পরশ পেয়েছেন এই সাবেক ক্রীড়াবিদ। তিনি বলেন, ‘সবাই তো চাল, ডাল দিচ্ছে। এসব রান্না করে খাবেন, এমন উপকরণ অনেকের নেই। তাই চিন্তা করলাম, শুকনো খাবার দিলে কেমন হয়। ক্ষুধা লাগলেই খেতে পারবে। তাই মুড়ি, চিড়া, বিস্কুট দিলাম। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্বের কথাটিও বিবেচনা রেখেছি। তাই মার্কিং করে একটু একটু দূরে দাঁড় করিয়ে এসব সামগ্রী তুলে দিয়েছি।’
সমাজে বিত্তবান সবাইকে দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রেহানা পারভিন।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর