সুন্দরগঞ্জে অশ্লীল যাত্রাগান ৬ সহয়তাকারীর কারাদন্ড
মোঃ সবুজ মিয়া,গাইবান্ধা

সুন্দরগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশ্লীল যাত্রাগান সহয়তাকরাী ৬ জনের কারাদন্ড প্রদান করেছেন। বুধবার বিকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল আমিন ৬ জন অশ্লীল যাত্রাগান সহয়তাকারী প্রত্যেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত্রে ও সি আতিয়ার রহমান ফোর্স নিয়ে উপজেলার তারাপুর ইউনিয়নখোদ্দার চরে অনুষ্ঠিত অশ্লীল যাত্রাগনের আসরে অভিযোগ চালিয়ে পাশ্ববর্তী পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামের অনিল চন্দ্র বর্মনেরছেলে কমল চন্দ্র বর্মন,আদম গনেশপাড়া গ্রামের আব্দুল গফুরেরছেলে আসাদুজ্জামান মিয়া,দোয়ানি মনিরাম গ্রামের নুরুজ্জামানের ছেলে মোফাজ্জল হোসেন ,রুহুল আমিনের ছেলে সোহাগ মিয়া,কফিল উদ্দিনের ছেলে মফদেল মিয়া এর চর খোদ্দগ্রামের কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলামকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদারতে তাদের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।