গোবিন্দগঞ্জে দুইব্যক্তিকে ২৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌর শহরের হীরক মোড় একটি বাসা থেকে ২৩ পিস ইয়াবা সহ মানিকগঞ্জ জেলার সিংরাইল থানার গৌরডাঙ্গী গ্রামের আলী হোসেনের ছেলে তারেক (৩৪) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার সাবদুল গ্রামের নিখিলাস বাবুর ছেলে বাসুদেব (৩২) কে আটক করে। তবে আটকের পর নিয়মিত মামলা না দিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে পুলিশ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের নিকট এ নিয়ে জানতে চাইলে তিনি জানালেন, এটা নিয়মিত মামলা হবে। ভ্রাম্যমান করার কোন সুযোগ নেই। এদিকে, সহকারী কমিশনার ভুমি আব্দুর রাফিউল আলম ব্যাখা দিয়ে জানান, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বলা হয়েছে ফেন্সিডিল ব্যবসায়ীকে ভ্রাম্যমান করা যাবেনা। যেহেতু এটি এম ফিটামিন মাদক দ্রব্য সেহেতু ভ্রাম্যমান আদালতে জরিমানা করা যাবে।
এঘটনার পর থেকে সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের বক্তব্য নিতে গিয়ে থানায় তাকে পাওয়া যায়নি। মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।