April 8, 2026, 3:17 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

টিফিনের জমানো টাকায় অসহায়দের পাশে দাঁড়ালেন মাদারীপুর শিবচরের দুই সহোদর

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

 

দেশে বর্তমানে মানুষ যখন করোনা ভাইরাস আতংকে দিশেহারা, ঠিক সেই মুহুর্তে নিম্ন আয়ের মানুষের পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দাড়াচ্ছেন কিছু বিবেক বান মানুষ। ঠিক তেমনি নিজেদের টিফিনের জন্য জমানো প্রায় ৬ হাজার টাকা এবং মা বাবার কাছ থেকে অনুরোধ করে ১২ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন শিবচরের দুই সহোদর।বুধবার (২৫শে মার্চ) মিরপুরের বিভিন্ন যায়গায় ৪০ জন অসহায় হতদরিদ্রের মাঝে ৪ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, একটা সাবান, এক লিটার তেল, আধা কেজি চিড়া নিয়ে অসহায়দের সাহায্যর হাত বাড়িয়ে দিলেন রাফিন শাফিন দুই ভাই, এসময় তাদের তিন বন্ধু জারিফ, হাসিব ও মাকসুদ উপস্থিত ছিলো। রাফিন উওরা রাজউক কলেজের এইচএসসি ফাইনাল ইয়ারের ছাত্র আর শাফিন মিরপুর মনিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেনির ছাত্র।রাফিন বলেন, মহামারি করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার অনেক এলাকা লকডাউন করেছে। বাধ্য হয়ে বন্ধ করেছেন স্থল, আকাশ ও জলপথ। এমন সময় অস্বচ্ছল মানুষের জীবন জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে সেই চিন্তা থেকেই হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।শাফিন বলেন, নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে আমাদের টিফিনের জমানো টাকা এবং মা বাবার কাছ থেকে অনুরোধ করে কিছু টাকা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছি।সে আরো বলে, সবাইকে নিজের সাধ্যমতো চার পাশের নিম্ন আয়ের মানুষকে সাহায্য করা উচিৎ। আর আতংকিত হলে জটিলতার সৃষ্টি হয় তাই আতংকিত না হয়ে আমরা সবাই সচেতন হই। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের সাথে সহযোগীতা করি, বিনা কারনে ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।রাফিন শাফিন মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রানু আক্তার ও মাদারীপুর জেলা যুবলীগের দুযোর্গ ও ত্রান বিষয়ক সম্পাদক মাসুদ রানার সন্তান বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

 প্রাইভেট ডিটেকটিভ/২৬ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর