April 8, 2026, 5:15 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাজশাহী শিক্ষাবোর্ড সচিবের বির্তকিত মন্তব্যের প্রেক্ষিতে ব্যাখ্যা চেয়ে জেলা প্রশাসকের চিঠি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে রাজশাহী শিক্ষাবোর্ড সচিব ড. মোয়াজ্জেম হোসেনের বির্তকিত মন্তব্যের পেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ইং এক চিঠিতে শিক্ষাবোর্ড সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক ।গত ১৭ মার্চ রাজশাহী শিক্ষাবোর্ড আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে শিক্ষাবোর্ড সচিব দাবি করেছিলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়নি একটি শুন্য অতিরিক্ত বাড়িয়ে বলা হয়। ঐ অনুষ্ঠানে তিনি দাবি করেন বাংলাদেশে ইতিহাসের সঠিক চর্চা হয় না, সত্য বলতে সবাই ভয় পায়! আমি সাহস করে সত্য বলি। রাজশাহী শিক্ষাবোর্ড সচিবের শহীদের সংখ্যা নিয়ে এমন বির্তকিত মন্তব্যকে কেন্দ্র করে রাজশাহীর রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও পেশাজীবী মহলসহ সুশীল সমাজে তিব্র ক্ষোভের সঞ্চার হয়। বিভিন্ন সংগঠন রাজশাহী শিক্ষাবোর্ড সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের দাবি জানায়। উদ্ভট পরিস্থিতিতে রাজশাহী জেলা প্রশাসক সচিবের কাছে এর ব্যাখ্যা চেয়ে চিঠি প্রদান করেছেন।এ ব্যাপারে রাজশাহী শিক্ষাবোর্ড সচিব ড.মোয়াজ্জেম হোসেনের সাথে সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কোন প।রকার মন্তব্য করতে রাজি হননি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর