-
- শিক্ষা, সারাদেশে
- কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
- আপডেট সময় March, 24, 2020, 11:01 pm
- 292 বার পড়া হয়েছে
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুবায়ের রহমান মিঠুন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের প্রবাসী শফিউদ্দিন মোড়লের পুত্র। সে কেশবপুর ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র।
স্থানীয় চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে মিঠুন নিজ বাড়িতে মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজন তাকে কেশবপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ মার্চ ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর