April 8, 2026, 3:31 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ভারতে প্রবেশে বাধা বেনাপোলে আটকে আছে শতাধিক শিক্ষার্থী

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

ভারত কোন পাসপোর্টযাত্রী গ্রহন না করায় বাংলাদেশে অধ্যায়নরত শতাধিক মেডিকেল শিক্ষার্থী বেনাপোল চেকপোষ্টে আটকা পড়ে আছে। এসব শিক্ষার্থীরা গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজে পড়া শুনা করে। এদের বাড়ি ভারতের কাস্মির প্রদেশে।মঙ্গলবার ভোর ৬ টা থেকে তারা ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে বসে আছে। তবে এসব যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা করতে কোন বাধা নেই। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গ্রহন করতে রাজী নয় বলে সাফ জানিয়ে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশনকে। আবার সেদেশে আটকা পড়া বাংলাদেশীদের তারা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে পাঠাচ্ছে। এসব বাংলাদেশী যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রহন করছে।বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ভারতে লক ডাউন করায় এবং তাদের কাছে সকল দেশ থেকে যাত্রী প্রবেশে সরকারের উচ্চ পর্যায়ের বিধি নিষেধ আরোপ সংক্রান্ত চিঠি ইস্যুর কারনে তারা তাদের নিজ দেশের যাত্রীদের ও নিতে অপরাগতা প্রকাশ করায় প্রায় শতাধিক মেডিকেল ছাত্র/ ছাত্রী বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।তিনি আরো বলেন, আমাদের উপরের থেকে কোন নির্দেশনা আসে নাই যে কোন যাত্রী প্রবেশ করানো যাবে না। যার কারনে বিদেশী যাত্রী বাদে শুধু আটকে পড়া বাংলাদেশী যাত্রীদের প্রবেশ করাচ্ছি। এর মধ্যে অধিকাংশ ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল। তারা ফেরত আসছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর