April 8, 2026, 1:08 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল কবি নজরুল কলেজ ছাত্রলীগ

শাহীন আহমেদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার অন্যতম উপকরণ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ  করল কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।২৪ মার্চ মঙ্গলবার সকালে কলেজ গেটের সামনে পথচারী, ট্রাফিক পুলিশ, দিনমজুর, রিকশাচালক, অটোচালক  পথচারী, সিএনজি চালক, ভ্যান চালক ও সাধারণ মানুষের মাঝে এই  হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন কবি নজরুল কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ব্যাপারে কলেজ  শাখা ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম পাভেল বলেন, ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই করোনাভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচি। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।
কলেজ  শাখার আরেক ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনিক বলেন, জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। তাই জনসচেতনতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ করেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ মার্চ ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর