April 13, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জীবনচক্র থিয়েটারের পরিবেশনায় উচ্ছাসিত হাজারো দর্শক

জীবনচক্র থিয়েটারের পরিবেশনায় উচ্ছাসিত হাজারো দর্শক

mostbet

মোঃ আব্দুস সামাদ আজাদঃ

মৌলভীবাজার সরকারী কলেজ অডিটরিয়ামে জীবনচক্র থিয়েটারের পরিবেশনায় মঞ্চ নাটক “চোর” এর মঞ্চায়ন হয়েছে ৷

বুধবার সন্ধায় সিলেট বিভাগের সর্বাধুনিক এই অডিটরিয়ামে হল ভর্তি দর্শকের সামনে  সালাম সাকলাইন রচিত নাটক নাটক “চোর” মঞ্চায়িত ও দর্শক নন্দিত হয় ৷ জীবনচক্র থিয়েটারের ১১তম এ পরিবেশনার  নির্দেশক ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি ,সহঃনির্দেশক  ছিলেন আঃ সামাদ আজাদ  ৷ অভিনয় করেন আনোয়ার হোসেন দুলাল, জহির উদ্দিন বাবর, তৌফিক এলাহী, মনোজ দত্ত,শাহীন ইকবাল,টিটু পাল, এ বি রউফ,অজয় কান্তি দাশ, অনিক,জুলি,প্রাপ্তি, কাওসার প্রমুখ ৷কমেডি ধাচের এ নাটকটি তে আবহমান বাংলার গ্রামীন জীবনের শোষণ ,বঞ্চনা ও চরম বাস্তবতা ফুটে ওঠেছে যা দর্শকদের মনে দাগ কেটেছে৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ,মৌলভীবাজার সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান শাহনাজ পারভীন, রসায়ন বিভাগীয় প্রধান রফিউদ্দিন নিজাম, রেডিও পল্লীকন্ঠের ম্যানেজার মেহেদী হাসান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান প্রমুখ ৷ দীর্ঘ দিন পর  মঞ্চ নাটক দেখে উচ্ছাসিত হতে দেখা যায় সাধারণ দর্শকদের ৷
Share Button

     এ জাতীয় আরো খবর