April 12, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গাইবান্ধায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

গাইবান্ধায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

mostbet

 

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

গোবিন্দগঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর সুগার মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি কেএম মেহেদি হাসান বিষয়টি জানান। আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের ছালজার হোসেনের ছেলে হেলাল (২৭), একই উপজেলার পোন্তইর আমবাড়ী গ্রামের জাহান বক্সের ছেলে মাসুদ (২৬), দক্ষিণ শিবপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে সাব্বির হোসেন (২৪) ও সাঘাটা উপজেলার মৃত আফছার উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩৮)। কেএম মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সুগার মিলের সামনে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর