অধ্যক্ষের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় ৯ শিক্ষককে বরখাস্ত : সংবাদ সম্মেলন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
![]()
জামালপুরে অধ্যক্ষ রফিকুল ইসলামের দুর্নীতি অনিয়মের প্রতিবাদ করায় ৯ জন শিক্ষককে বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।
ঘটনাটি ঘটেছে বকসিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এ- কলেজে। সংবাদ সন্মেলনে শিক্ষকরা লিখিত বক্তব্যে পাঠ করেন বরখাস্তকৃত শিক্ষিকা নাজনিন নাহার। তিনি বলেন, চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এ- কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম পকেট কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে নানা অনিয়ম দুর্ণীতি, সরকারী-বেসরকারী অনুদানের অর্থ আত্বসাৎ ও শিক্ষক-কর্মচারীদের বেতন বিলের সরকারী অংশ কর্তন করে আসছিলেন। তার অনিয়ম দুর্ণীতির প্রতিবাদ করলে ৯ শিক্ষককে অদক্ষ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বরখাস্ত করেন।
শিক্ষকরা ঊল্লেখ করেন র্দীঘদিন ধরে সুনামের সহিত শিক্ষকতা করে আসছি। নিয়ম বর্হিভুত ভাবে ও মিথ্যা অভিযোগে বরখাস্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকুরী ফিরে পেতে দাবী জানিয়েছে বরখাস্তকৃত শিক্ষকরা।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এ- কলেজের শিক্ষিকা মোছাঃ শিরি জাহানারা, শামিমা আক্তার. মোর্শেদা বেগম শিক্ষক মোঃ আওরঙ্গজেব, মোঃ রকনুজ্জামান, মোঃ মোনায়েম, আবু সাঈদ, ফরহাদ হোসেন ও আবদুস ছাত্তার। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছে। সংবাদ সন্মেলনে উত্থাপিত অভিযোগ বিষয়ে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এ- কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম মুঠো ফোনে বলেন, বরখাস্তকৃত ৯ শিক্ষক প্রতিষ্ঠানে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ও পাঠদানে অদক্ষতার কারণে বরখাস্ত করা হয়েছে। দেখে শুনে অদক্ষ শিক্ষক নিয়োগ করলেন কেন? এ কোন সদ্যেত্তর দিতে পারেননি। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন।