April 7, 2026, 11:13 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বকশিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মনগড়াভাবে উপস্থিত

সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

mostbet

বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ও ধাতুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় দু’টিতে শিক্ষকরা দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা গেছে।
গতকাল ১৬ মার্চ সোমবার আমাদের প্রতিনিধি সাধুরপাড়া ও ধাতুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূর্বস্থার বিষয় স্ব-চক্ষে প্রত্যক্ষ করেছে।
২২নং সাধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে সকাল ৯টা ১৩ মিনিট সময়ে উপস্থিত হয়ে দেখা গেছে, ৭ জন শিক্ষকের স্থলে মাত্র ২ জন শিক্ষক নিদৃষ্ট সময়ে উপস্থিত হয়েছেন।
একইদিনে ২১নং ধাতুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টা ৩০ মিনিট সময়ে উপস্থিত হয়ে দেখা গেছে, কোনো শিক্ষকই উপস্থিত হননি। বিদ্যালয়ের পিয়ন বিদ্যালয় আঙ্গিনায় দাড়িয়ে থেকে ১ কোমলমতি শিশু শিক্ষার্থীকে দিয়ে বিদ্যালয়ের প্রবেশ দ্বার ঝাড়– দিয়ে পরিষ্কার করাচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের প্রতিনিধি বিদ্যালয় ত্যাগ করে আসেন।
বিষয়গুলো নিয়ে উপজেলা শিক্ষা অফিসার রশিদা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়গুলোর বিহীত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। বিদ্যালয়ের অনিয়মের তথ্য তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয় দু’টিতে খামখেয়ালীপনার দরুণ শিক্ষার্থী হ্রাস সহ পরীক্ষার ফলাফলে বিপর্যয়। বিষয়গুলোর ব্যাপারে শিক্ষার্থী অভিভাবক মহল প্রতিকার চেয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর