মো: রোস্তম আলী,রংপুর জেলা প্রতিনিধিঃ

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করেছ। গতকাল রোববার সকালে আন্তর্জাতিক নারী দিবসের একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিতে অধ্যক্ষ জাহানারা বেগমসহ শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অংশগ্রহণ করেন। র্যালীটি মাহিগঞ্জের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাহিগঞ্জ শহীদ মিনারে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম। র্যালীটি কলেজে ফেরার সময় অংশগ্রহণ করেন রংপুর মাহিগঞ্জ আরআরএফ-এর কমান্ডেন্ট (এসপি) মোঃ মেহেদুল করিম। পরে কলেজ মাঠে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/১১ মার্চ ২০২০/ইকবাল