রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধানঃ
রাজশাহী বিজ্ঞান গবেষণাগারের চাকুরিচুত্য অসহায় কর্মচারীদের পুনঃবহাল ও রাজশাহী শিক্ষাবোর্ডে ডেপুটেশনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপাসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও ভুক্তভোগি পরিবারবর্গ। সোমবার ০৯ মার্চ বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, গোলাম সারওয়ার, মহানগর সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি মক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন মিন্টুসহ বিজ্ঞান গবেষণাগারের চাকুরিচুত্য কর্মচারীদের পক্ষ থেকে সোহেল রানা প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৯ মার্চ ২০২০/ইকবাল