April 9, 2026, 10:59 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, আটক ২

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, আটক ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে; এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোনাইমুড়ি থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় দেউটি বাজারে তাকে গুলি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। নিহত মো. শাকিল (২৫) উপজেলার আমিরাবাদ গ্রামের খোকন মিয়ার ছেলে। শাকিল ছাত্রলীগের কর্মী বলে শোনা গেলেও তা কেউ নিশ্চিত করতে পারেনি। শাকিলের ভাই মোহন বলেন, গত মঙ্গলবার বিকালে দেউটি বাজারে ওই এলাকার লিটন নামে এক যুবক মোটরসাইকেলে করে যাওয়ার সময় শাকিলকে ধাক্কা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় দেওটি বাজারে এসে লিটন তাকে গুলি করে। এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আরমান ও রাশেদ নামে দুইজনকে আটক করেছে জানিয়ে ওসি ইসমাইল বলেন, তাদের কাছ থেকে দুটি এলজি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর