April 13, 2026, 5:35 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর চারঘাটে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে পাশবিক নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার পশ্চিম হুজরাপাড়া গ্রামে। গত মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির পাশের একটি দোকানে লেখার জন্য খাতা কিনতে যায় সে। খাতা কিনে ফেরার পথে ধর্ষণের শিকার হয়। ওই গ্রামের প্রতিবেশি আরিফ হোসেন (২৫) তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনের ভেতরে নিয়ে ধর্ষণ করে। নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এ ঘটনায় ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে গতকাল বুধবার সকালে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফ হোসেন পেশায় মুদি দোকানি। ঘটনার পর থেকে আরিফ ও তার পরিবারের সদস্যরা পলাতক। বর্তমানে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে নিয়ে ওই স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হবে বলেও জানান চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

Share Button

     এ জাতীয় আরো খবর