April 12, 2026, 9:19 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বরগুনায় হরিণের দেড় মণ মাংস জব্দ

বরগুনায় হরিণের দেড় মণ মাংস জব্দ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের দেড় মণ মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর গোড়াখালে নোঙর করা অবস্থায় মাংস বোঝাই ট্রলারটি জব্দ করা হয়। পাথরঘাটা থানার এসআই মো. মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দক্ষিণ চরদুয়ানীর গোড়াখালে অভিযান চালায় পুলিশ। এ সময় হরিণের মাংস বোঝোই নাম বিহীন ট্রলারটি জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়। তিনি আরও জানান, মাংসগুলো আদালতের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হবে। ট্রলারের ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর