রাজশাহীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিজয়নগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গতকাল বুধবার দুপুরে গোদাগাড়ীর প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন-ওই গ্রামের ইমরান আলীর স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও তার মেয়ে মহানগরীর রাজপাড়া থানার রায়পাড়া এলাকার লাল্টুর স্ত্রী লিপি খাতুন (২৮)। গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পুলিশ পরির্দশক আবদুল লতিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর গ্রামের ইমরানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় দুপুরের মধ্যেই তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।