April 9, 2026, 12:01 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নড়াইলে ১৫ মাসের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নড়াইলে ১৫ মাসের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামে ১৫ মাসের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত লোকমান সরদারকে (৬০) আটক করেছে পুলিশ। এদিকে, ভূক্তভোগী শিশুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিচার দাবি করেছেন এলাকাবাসী। অভিযুক্ত লোকমান ভূক্তভোগী শিশুর চাচা সম্পর্কের বলে জানা গেছে। ভূক্তভোগী শিশুর মা জানান, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামে বাড়ির পাশে তার শিশুকে কোলে করে গম ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশি লোকমান সরদার তার সন্তানকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে নেয়। কিছু সময় পরে শিশুটির মা গম ক্ষেত থেকে বাড়ির দিকে আসার পথে মরিচপাশা গ্রামের মসজিদের পাশে অভিযুক্ত লোকমানের কাছে কান্নারত অবস্থায় তার সন্তানকে দেখতে পায়। লোকমানের কাছ থেকে বাড়িতে নেয়ার পরে তার মা দেখেন শিশু সন্তানের প্র¯্রাব পথ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পরে ওইদিন (গত মঙ্গলবার) বিকেলে শিশুটিকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তারাশি গ্রামের মহিদ মোল্যা বলেন, ঘৃণিত এ ঘটনার যথাযথ বিচার চাই। লাহুড়িয়ার আবদুস শুকুর বলেন, শিশুর সাথে এ ধরণের অমানবিক ঘটনা মেনে নেয়া যায় না। আমরা অভিযুক্ত ব্যক্তির বিচার চাই। এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু বলেন, শিশুটির যোনিপথে আঘাত রয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। গাইনি চিকিৎসকের সহায়তায় আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরিক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লোকমান সরদারকে আসামি করে লোহাগড়া থানা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে লোকমানকে গ্রেফতার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর