মেহেরপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

মেহেরপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ডের অদূরে সোহাগের ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের মধ্যে- গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আক্তার মোল্লার ছেলে আরিফুল ইসলাম (৩০), তার স্ত্রী জান্নাতুল খাতুন (২৭), মেয়ে জামিলা খাতুন (৫) ও তহমিনা খাতুন (৩), গাংনী পৌর শহরের রওশনারা খাতুন (৫৫), নাসরিন খাতুন (৩৪), হেমায়েতপুর গ্রামের হামিদুল ইসলাম (৩৪), মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের জাহানারা খাতুন (৬০), নাজমা খাতুন (৩৫), স্মৃতি (১২), গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত ফজল মীরের ছেলে মাছ ব্যবসায়ী স্বপন আলী (৩০), মহাম্মদপুর গ্রামের আরজ আলী (৬০), পাবনা জেলার নাজমা খাতুন (২৮), গাংনী পৌর শহরের মজনুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের আনোয়ারা খাতুন (৬৫), তার ছেলে এরশাদ আলী (৩৫), রিপা খাতুন (২৮), রামনগর গ্রামের সমসের আলী (৬০), রাজাপুর গ্রামের হারান ম-ল (৩৫), রমজান আলী (২৩), ছাতিয়ান গ্রামের রহমত আলী (৩৪), বানুয়ারা খাতুন (২২), সাহেবনগর গ্রামের উন্জিত আলী (৬৫), আবদুল করিম (৪৫), রাশেদা খাতুন (৪৪), কোদাইলকাটি গ্রামের পাখি (৮), সোনাভানু (২৮), আকাশ (১৬) ও সাহাবুল (৪০)। বাকিদের নাম জানা যায়নি। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে।