March 30, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত ফরিদপুরের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
৬ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার সকাল ৮ টায় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র মোঃ মোজাফফর হোসেন মিয়া (বাবলু), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ্ পিকুল, সহ সভাপতি আসাদুজ্জান মিন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যক্ষ (অব.) আব্দুল মান্নান, অধ্যাপক আব্দুর রশীদ, আকরামুজ্জামান মৃধা রুকু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, মাসুদুর রহমান মাসুদ, মোঃ মহিদুল ইসলাম মহু, গভর্নিং বডির সাবেক সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন, আ স ম ওয়াহিদুজ্জামান তিতাস, সালাউদ্দীন মৃধা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ আসাদুল করিম প্রমুখ। কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়ানুষ্ঠানের আহবায়ক, সহকারী অধ্যাপক মো. মজনু মিয়া ও সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন।

প্রাইভেট ডিটেকটিভ/৬ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর