April 7, 2026, 6:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
প্রতিকি ছবি

পীরগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ৭ম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্তা প্রভাষক জেল হাজতে!

মোঃ মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

রংপুরের পীরগঞ্জেএক কলেজের প্রভাষক কতৃক ৭ম শ্রেনীর ছাত্রীর ৭ মাসের অন্তঃসত্তার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ওই শিক্ষক স্বপন কে গ্রেফতার করেছ পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও থানার এজাহার সুত্রে জানা গেছে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদারপাড়া দিন মজুর লাইজু মিয়ার কন্যা ও বটের হাট আরডিএস দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী কে বিযের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন একই গ্রামের আঃ ওয়াহেদ মিয়ার পুত্র ও ধাপেরহাট শাহ আজগার আলী ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক স্বপন মিয়া (৪৫) জনৈক ছাত্রী কে নিয়ে গিয়ে একাধিক বার শারীরকি সম্পর্ক গড়ে তোলেন । এ দিকে গত ২৭শে ফেব্রুয়ারী ওই ছাত্রী তার অভিভাবকদের কাছে জানালে পরবতীতে ওই ছাত্রীর গর্ভপাত করার জন্য প্রভাষক মেয়ে টির পরিবার কে একাধিক বার চাপ প্রয়োগ করে।একপর্যায়ে ২৮শে ফেব্রুয়ারী ওই ছাত্রী নিয়ে তার পরিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টরে ডাক্তার আল্টাস্নোগ্রাম পরীক্ষা করে ৭মাসের গর্ভবতি ঘোষনা করে রিপোট প্রদান করেন।এ দিকে আপোষমিমাংসার জন্য চাপ প্রয়োগ করেন স্থানীয় মাতাব্বরেরা। অসহায় পরিবার টি সমাজের কাছে কোন বিচার না পেয়ে পীরগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগের মামলা হলে গত মঙ্গলবার দিবা গত রাতে অভিযুক্ত স্বপনের ভগ্নীপতি রায়পুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার সাতগড়া গ্রামের মাসুদ কাজীর বাড়ী থেকে গ্রেফতার করে গত কাল বুধবার স্বপন কে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।এব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ তদন্ত মাসুমুর রহমান মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম কে ডাক্তারী পরীক্ষা করার জন্য (ডিএনএ)পাঠানো হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিষয়ে জানতে চাওয়া হলে কলেজের অধ্যক্ষ আলেক উদ্দিন জানান ঘটনার বিষয়ে আমি অবগত নই।এ ঘটনায় ওই ছাত্রীর মা জাহানারা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা নং-০৩।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর