April 7, 2026, 11:24 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

খুনিদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরবে না-ইয়াসিন আল অনিক

শাহিন আহম্মেদ,কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি

mostbet

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখা।
৪ মার্চ বুধবার সকালে কবি নজরুল মুক্তমঞ্চ থেকে শুরু করে ক্যাম্পাসসহ আশপাশের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল কলেজ শাখার ছাত্রলীগের শীর্ষ নেতারা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইয়াসিন আল অনেক বলেন, রাকিব ও রাসেলের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরবে না। ছাত্রলীগের যখন কেউ খুন হয় তখন সুশীল সমাজ চুপ থাকে। কিন্তু ছাত্রলীগই আবার যখন কোন খারাপ কাজ করে তখন তারা সবাই সেটা নিয়ে আলোচনা করতে থাকে। ছাত্রলীগ কোন অন্যায়ের প্রতিবাদ করলে তখন সেটাকে সন্ত্রাসী তকমা দেয়া হয়। তাই আমরা বলতে চাই এখন থেকে আর কোন প্রতিবাদ হবে না, এবার হবে প্রতিরোধ।’
এ সময় তিনি আরও বলেন, ‘পত্রিকার পাতা খুললেই দেখা যায় ছাত্রলীগের নেগেটিভ খবর। আমরা ছাত্রলীগের পজেটিভ দিকগুলোও পত্রিকার পাতায় দেখতে চাই।
এসময় ছাত্রলীগ কর্মীরা স্লোগানে স্লোগানে বলতে থাকেন আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, হৈ হৈ রৈ রৈ, জামাত শিবির গেলি কৈ ইত্যাদি স্লোগান দেয়। মিছিল থেকে দুটি ঘটনারই তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।
প্রসঙ্গত, গত রবিবার রাতে নোয়াখালী উপজেলার বেগমগঞ্জেন ১ নং আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রলীগের উপর এলোপাতাড়ি গুলি চালায় শিবির ক্যাডাররা। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে আজ গুরুতর আহতবস্থায় মৃত্যুবরণ করে ছাত্রলীগ কর্মী রাকিব। এদিকে খুলনা জেলায় অন্তর্গত কয়রা উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদীজ্জামান রাসেল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তারও মৃত্যু হয়।

প্রাইভেট ডিটেকটিভ/৪ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর