April 16, 2026, 7:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই মারা গেছেন।
এনডিটিভি জানায়, চীন সীমান্তের কাছে ইয়াংচি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে মি-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সেনাবাহিনীর মুখপাত্র সুনীত নিউটন বলেন, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটিতে করে অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী একটি পাহাড়ী সেনাপোস্টে রসদ  নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও দুই সেনা কর্মকর্তাসহ সাতটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।
কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভারতের বিমানবাহিনীর প্রধান শোক প্রকাশ করে বলেন, “শান্তির সময়ও আমাদের প্রাণের এই ক্ষতি উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা কমিয়ে আনতে এবং আমাদের সম্পদের রক্ষায় আমরা একজোট হয়ে কাজ করছি।”

Share Button

     এ জাতীয় আরো খবর