-
- অপরাধ, ধর্ম, সারাদেশে
- মৌলভীবাজারে,প্রশাসন নিরব সাটিয়ার ওরসে চলছে প্রকাশ্যে গাঁজা সেবন
- আপডেট সময় March, 3, 2020, 11:21 am
- 263 বার পড়া হয়েছে
রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলাধীন সাটিয়ায় প্রতি বছরের ন্যায় তিন দিন ব্যাপী হয়রত মদরীছ শাহ (রঃ) এর ওরস মোবারক শুরু হয়েছে ৷
গত কাল ২ মার্চ সোমবার থেকে শুরু হওয়া এ ওরস চলবে ৪ মার্চ পর্যন্ত ৷ওরস উপলক্ষ্যে হয়রত মদরীছ শাহ (রঃ) এর মাজার এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরী হয়েছে ৷ওরস উপলক্ষ্যে মাজারের অদুরে খোলা মাঠে শত শত দোকান পসরা সাজিয়ে বসেছে দোকানীরা এবং হাজার হাজার নারী পুরুষ ক্রেতা সাধারণের ভীড় জমে উঠেছে মাজার এলাকায় ৷খাবার, খেলনা, কাপড়ের দোকান সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এসব দোকান সমুহে হাজারো ক্রেতার ভীড় দেখা গিয়েছে ৷
ওরসে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে মাজার এলাকায় ৷ওরসের অন্যতম আকর্ষণ হিসাবে রয়েছে বাউল গানের আসর। দেশের অনেক শীর্ষবাউল শিল্পীরা এসেছেন ভক্তকাপেলা কমিটির আমন্ত্রণে গান পরিবেশন করার জন্য।
জানা যায়, এখানে বিভিন্ন মাজার থেকে আসা শতাধিক সাধু সন্যাসী বেশী ব্যক্তি জিকিরের নামে ছোট ছোট তাবু তৈরী করে প্রকাশ্যে গাঁজা সেবন করছে ৷মাজার এলাকা গাঁজার দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে ৷প্রতিবছরই ওরসের নামে এমন কার্যক্রম হয়ে আসছে। এর শেষ কোথায়? এসব সাধুবেশী ভন্ডদের সাথে অনেক উঠতি বয়সী লোকেরাও গাঁজা সেবন করছে বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনি”ছুক একাধিক স্থানীয়রা ব্যক্তি ৷
এখানে সংবাদকর্মীকে কোন রুপ ছবি বা ভিডিও ধারণ করতে দেওয়া না হলেও গোপন ক্যামেরায় প্রতিনিধির তোলা ছবিতে গাঁজা সেবনের চিত্র ধরা পড়েছে। নাম প্রকাশে অনি”ছুক একাধিক ব্যক্তি বলেন সরকার যেখানে মাদকের উৎপাত বন্ধ করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন সেখানে পুলিশ প্রশাসন ও মাজারের ওরস উদযাপন কমিটির চোখের সামনে কিভাবে এই রম-রমা গাঁজা সেবন চলছে। এই ভাবে প্রকাশ্যে গাঁজা সেবন করার ফলে এলাকার যুব সমাজ বিপদগামী হবে এবং মাদকাসক্ত হবার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা ৷
সরেজমিনে গিয়ে দেখা যায়, হযরত মদরীছ শাহের মাজার এলাকা ঘিরে গড়ে উঠেছে কিছু ছোট ছোট তাবু। আর এই সব তাবুর অন্তরালে গড়ে উঠেছে গাঁজা সেবনের মাধ্যম। যেখানে, নারী-পুরুষ সহ প্রায় শতাধিক মানুষ জিকিরের নামে চালাচ্ছে প্রকাশ্যে গাঁজা সেবন। এইসকল অবৈধ কার্যকলাপ এলাকার সুশীল সমাজকে বিব্রতকর পরি¯ি’তির মধ্যে ফেলে দিয়েছে ৷
ওরসে আসা সুশীল সমাজ ও স্থানীয়রা ওরসের অন্তরালে গাঁজা সেবনের পরিত্রাণ চেয়ে বলেন, ভবিষ্যৎ এ যেন ওরস উপলক্ষ্যে এ ধরনের অবৈধ ও অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে এজন্য মাজারে ওরস উদযাপন কমিটি ও ¯’ানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ৷
প্রাইভেট ডিটেকটিভ/৩ মার্চ ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর