March 25, 2026, 8:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেশের কল্যাণে সরকার আন্তরিক ভাবে কাজ করছে-পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।ছবিঃফখরুল ইসলাম

সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন দেশের কল্যাণে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন দেশের কল্যাণে সরকারের পাশাপাশি অন্য যে কোন ব্যক্তি বা সংগঠন কাজ করলে আমরা তাঁদেরকেও সহযোগিতা করবো।
২৯ ফেব্রুয়ারী শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আল জান্নাত মাদ্রাসা প্রাঙ্গনে বৃটিশ বাংলা ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
ট্রাস্টের সভাপতি এম নুরের সভাপতিত্বে ও হাসনাত আহমদ চুনু ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি নুরুল ইসলাম লালা, মুহিব চৌধুরী, হুমায়ূন কবির, এমএ কাদির, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মেয়র প্রার্থী আবুল হোসেন সেলিম প্রমূখ।
এ সময় সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আছকির খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, শিক্ষক বিশ^জিত দাশ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠানে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খেতে দেয়া নিয়ে তোলপাড়
ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠান।ছবিঃফখরুল ইসলাম

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।২৯ ফেব্রুয়ারী শনিবার জগন্নাথপুর পৌর এলাকার আল জান্নাত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠান চলাকালে বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড দেখে উপস্থিত জনতা রীতিমতো হতবাক হয়েছেন।অনুষ্ঠানের সভা মঞ্চে বসে থাকা অতিথিদের মাইকে উঠে যাওয়ার জন্য বলা হয়।এ সময় লজ্জায় অনেক অতিথি উঠে আসেন।মাত্র কয়েক জন অতিথি ব্যতিত পুরো মঞ্চ জুরে বসে ছিলেন অনুষ্ঠানের আয়োজনকারী ট্রাস্টিরা।মঞ্চে বসার জায়গা না থাকায় প্রশাসনের উধ্বর্তন অনেক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বসে ছিলেন দর্শক সারিতে।অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে মসজিদ। মসজিদে জোহরের আযান চলাকালে মাইক বন্ধ থাকলেও নামাজের সময় চালু ছিল।এতে নামাজে অসুবিধা হওয়ায় মুসল্লিরা ক্ষুব্ধ হলেও ভয়ে প্রতিবাদ করেননি।অনুষ্ঠানে লোক সমাগম করতে অসংখ্য যাত্রীবাহী মিনিবাস ভাড়া করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আনা হয়। তবে অনুষ্ঠানের শেষ প্রান্তে সবাইকে দেয়া হয় গরুর মাংস দিয়ে বানানো বিরিয়ানী।বিরিয়ানী পেয়ে ক্ষুধার্ত শিক্ষার্থীরা মঞ্চেই খেতে শুরু করেন। যখন জানতে পারেন গরুর মাংস দিয়ে বিরিয়ানী বানানো হয়েছে। তখন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা পড়ে যান বিব্রতকর অবস্থায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন অনেক শিক্ষক ও অভিভাবক। ভয়ে প্রতিবাদ করতে না পারলেও অনেকে কান্নায় ভেঙে পড়েন।বিশেষ করে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খেতে দেয়া নিয়ে তোলপাড় চলছে।নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষক ও অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ অনুষ্ঠানে শিক্ষার্থী সহ শতশত সনাতন ধর্মালম্বী লোক ছিলেন।বিষয়টি আয়োজনকারীরা জানেন।এরপরও আমাদের না বলে তারা গরুর মাংস দিয়ে বানানো বিরিয়ানী খেতে দিয়ে আমাদের সাথে কেন উপহাস করেছেন বুঝতে পারছি না। সম্ভবতো এসব বিতর্কিত কর্মকান্ড দেখে মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয় মনে চাপা ক্ষোভ রেখে সংক্ষিপ্ত ভাবে মাত্র কয়েকটি কথা বলে চলে যান।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর