April 9, 2026, 10:26 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ছাতকে জলাবদ্ধতায় সহস্রাধিক একর বোরো জমি অনাবাদি

ছাতকে জলাবদ্ধতায় সহস্রাধিক একর বোরো জমি অনাবাদি

mostbet

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):


ছাতকে জলাবদ্ধতায় জুনিয়ার হাওরের সহস্রাধিক একর বোরো জমি অনাবাদী থাকার আশংকা দেখা দিয়েছে। দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের শস্য ভান্ডার খ্যাত জুনিয়ার হাওরে পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে। ঘানিউরা নদী থেকে হাওরের পানি নিস্কাশনের নালাটি এখন পলি মাটিতে ভরাট হওয়ায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জানা যায়, ২০১৮সলের শুরু থেকে উপজেলার দু’টি ইউনিয়নের জুনিয়ার হাওরে ধনপুর, রাউতপুর, চেচান, বাউর, হরিশ্বরন, হাতধলানী ও টেটিয়ারচর, শাখারুচর, পুরাকাটি ও জালালীচর গ্রামের ৮শতাধিক কৃষক এ হাওরে চাষাবাদ করে আসছেন। প্রায় ৭বছর থেকে হাওরে পানি নিস্কাশনের একমাত্র নালা পলি মাটিতে ভরাট হওয়ায় শুষ্ক মৌসুমে হাওরে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ফসল উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় কৃষকরা অনাহারে বসবাস করছে। কৃষকরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে খাল খননের জন্যে বরাদ্ধের আবেদন করলেও কৃষি অফিস তাদেরে কোন সহযোগিতা করেনি। এব্যাপারে ২০১৭সালের ৬ডিসেম্বর এলাকাবাসির পক্ষে হাজি আনা মিয়া, ইখতিয়ার উদ্দিন ও জুয়েল আহমদ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করলেও আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এখন হাওরের কৃষি জমিতে ৫থেকে ৬ফুট পানি রয়েছে বলে কৃষক জানান। শীঘ্রই খাল খনন না করলে জলাবদ্ধতায় হাওরের সব বোরো জমি অনাবাদি থাকার সম্ভাবনা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর