প্রধানমন্ত্রী বরাবরে গোবিন্দগঞ্জের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির স্মারকলিপি পেশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:


গাইবান্ধার গোবিন্দগঞ্জে বে-সরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও মানববন্ধন পালিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলা গেটসংলগ্ন মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবিব প্রিন্স সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক মোঃ আব্দুল আজিজ সরকার, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের ভাইস-প্রিন্সিপাল জহুরুল ইসলাম, সহঃ অধ্যাপক ফিরোজ খানুন নুন, গোবিন্দগঞ্জ শামীম এন্ড কারিগরি কলেজের প্রভাষক কাজী রায়হান কবির লিপন প্রমুখ। বক্তারা সকল বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি সহ শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির ১১ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মাারকলিপি পেশ করা হয়।