January 21, 2026, 4:20 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

শান্তিতে নোবেল জিতল পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের আন্দোলন

শান্তিতে নোবেল জিতল পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের আন্দোলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ জোট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন-(আইক্যান)। গতকাল ৬ অক্টোবর শুক্রবার নরওয়ের স্থানীয় সময় বেলা ১১টায় দেশটির রাজধানী অসলোতে এ পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান পঞ্চম কাচি কুলমান আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে চলতি বছরের পুরস্কার ঘোষণা করেন।
পুরস্কার ঘোষণা দেয়ার অনুষ্ঠানে নরওয়েজীয় নোবেল কমিটি বলেছে, বর্তমান বিশ্বে পারমাণবিক সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে।
কমিটির নেতা বেরিট -রিজ-অ্যান্ডারসন বলেন, আমরা এমন একটি বিশ্বে বাস করি, যেখানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি আগের চেয়ে অনেক বেশি।
একটি তৃণমূল পর্যায়ে কাজ করা বিভিন্ন বেসরকারি গোষ্ঠীর একটি জোট হিসেবে নিজেদের পরিচিতি দেয় দ্য ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)। শতাধিক দেশে এই গোষ্ঠী কাজ করছে। সংস্থাটি অস্ট্রেলিয়ায় প্রথম কাজ শুরু করেছিল। ২০০৭ সালে এটি ভিয়েনায় কাজ শুরু করে।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩শ’ ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছিল।
১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর