April 9, 2026, 10:39 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ছয়জন। উপজেলার বলদীপুকুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান। নিহতরা হলেন- রংপুর নগরীর উত্তম হাজীর আলী এলাকার আজগর আলীর ছেলে হারুন অর রশিদ (৩০) ও একই এলাকার আবদুল জলিলের ছেলে লাল মিয়া (৩১)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসআই বলেন, চট্টগ্রাম থেকে লালমনিরহাটগামী এমভি তিস্তা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রংপুর থেকে রাজশাহীগামী বসুন্ধরা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর