March 23, 2026, 1:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নেতা-কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান এরশাদের

নেতা-কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান এরশাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে নেতা-কর্মীদের আরও উদ্যমী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ সফলে গতকাল মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির এক যৌথসভায় এ আহ্বান জানান তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে নেতা-কর্মীদের সতর্ক করেন এরশাদ। আমার মনে হয় সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। আগামি ১৫ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল। এখন কথা হচ্ছে, আমরা প্রস্তুত কি না? আমরা টাকা-পয়সার কথা চিন্তা করছি না। তোমরাও টাকা পয়সার কথা চিন্তা কর না। আমার জীবনের শেষ নির্বাচন..জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। তার আগে মরতে চাই না। দলের শক্তিমত্তা প্রদর্শনের উপর জোর দিয়ে এরশাদ বলেন, দুর্বলের সাথে কেউ হাত মেলায় না। আমার ফাইনাল কথা- শক্তি সঞ্চয় করো- হাত এগিয়ে আসবে। ১৫ ফেব্রুয়ারি। কত লোক দরকার?- ৫ লাখ। এখন তোমরা আমাকে কথা দিয়ে যাও- আগামি ১৫ ফেব্রুয়ারি তোমরা ৫ লাখ লোক জোগাড় করে আনবে। যদি করতে পারো, ক্ষমতায় যাওয়া নিশ্চিত আমাদের জন্য। আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে কটাক্ষও করেন ৯০ এর গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এরশাদ। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। আমার বিরুদ্ধে হয়েছিল ৪২টি। মানে আরও ৫টা বাকি আছে। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতির কথা বললেও মানুষের দুর্দশার লাঘব হয়নি বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। অতএব দেশের মানুষের উন্নতির জন্য, শিল্প কলকারখানা সৃষ্টির জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। তিনি বলেন, এখন এমন একটা অবস্থা আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। আমাদের কাছে সবাই নিরাপদ; দেশের মানুষও নিরাপদ। সভায় জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর