March 25, 2026, 8:02 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিরামপুরে দাখিল পরীক্ষার কেন্দ্রের দুই শিক্ষক অসদুপায় অবলম্বনে দায়ে বহিস্কার

মোঃ মোবারক আলী,বিরামপুর (দিনাজপুর) ব্যুরো প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

দিনাজপুরের বিরামপুরে মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করার দায়ে দুইজন শিক্ষক তাৎক্ষণিক বহিস্কার করা হয়েছে। জানা গেছে,গত ২৩ ফেব্রুয়ারী, রবিবার বিরামপুর পৌর শহরের চাঁদপুর ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত কৃষি পরীক্ষা চলাকালীন সময় পর্যবেক্ষকের দ্বায়িত্বে থাকা হাবিবপুর বায়তুল উলুম দাখিল মাদরাসার সহকারী মাওলানা মোঃ হাবিবুর রহমানকে বহু নির্বাচনীর উত্তর সম্বলিত প্রশ্নপত্র দেখে পরীক্ষার্থীদের বলার সময় ও পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসার আরেক সহকারী মাওলানা আবু বক্কর সিদ্দিককে উক্ত কাজে সহায়তা করার জন্য তাদের উভয়কেই কেন্দ্র থেকে বহিস্কার করা সহ পরবর্তী সকল পরীক্ষা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রের দ্বায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম পুলিশের হাতে সমর্পন করেন। উক্ত ২ জন শিক্ষককে পুলিশ কেন্দ্র সচীবের নিকট জিম্মায় দেন। পরবর্তীতে ২ জন শিক্ষককে অজ্ঞাত কারণে কেন্দ্র সচিব ছেড়ে দেন। কেন্দ্র সচিব আ.ছ.ম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, উক্ত শিক্ষক দ্বয়ের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর