আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

‘জয়বাংলা’ শ্লোগান না দেয়া ও স্থানীয় নেতাকর্মীদেরকে অভহিত না করাসহ সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক ক্রুটির কারণে চরম অসন্তোষ প্রকাশ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিম এমপি বলেছেন, সুন্দরগঞ্জ উপজেলায় আমরা সাংস্কৃতিক প্রসারের মাধ্যমে জঙ্গীবাদ রুখবো। এজন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার ১০টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক নিযুক্তসহ একটি কালচারাল অডিটরিয়ম স্থাপন করা হবে।
বুধবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানে অন্যতম অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ধর্মপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি দেওয়ান আমিনুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজু’র চিকিৎসার্থে ১ লাখ টাকা ও বিদ্যালয়ের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, আইনগত জটিলতার ফলে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম এ অনুষ্ঠান থেকে বিরত ছিলেন বলে জানা গেছে।
সুন্দরগঞ্জে সাংবাদিকের পুত্র বৃত্তি পেয়েছে
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি প্রভাষক এমএ মাসুদ’র ও শিক্ষক মারজান খন্দকার দম্পতির ২য় পুত্র তাসনিম মাহমুদ নিরব প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
নিবর সুন্দরগঞ্জ পৌরশহরে অবস্থিত হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ করে। সে বর্তমানে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। ভবিষ্যতে নিরব তার ভাই নাদিম মাহমুদ নিঝুমের মতই চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। নিরবের স্বপ্ন পূরণে তাঁর বাবা-মা ও পরিবারবর্গ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল