March 25, 2026, 10:47 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পবিত্র শবে মেরাজ আগামী ২২ মার্চ ২০২০ ইং তারিখ রোববার

হাফেজ মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম সিরাজী,নিজস্ব সংবাদদাতাঃ

পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে ২২ মার্চ ২০২০ ইং তারিখ রোববার।

পবিত্র লাইলাতুল মেরাজ আগামী ২২ মার্চ (২৬ রজব) রোববার দিবাগত রাতে পালিত হবে।আগামী বুধবার থেকে ১৪৪১ হিজরির রজব মাস গণনা শুরু হবে।গত ২৪ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আকাশে ২৪ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।আমাদের দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি।সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি।এজন্য আজ  ২৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ মঙ্গলবার জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।আগামী কাল ২৬ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে।আগামী ২২ মার্চ ২০২০ ইং তারিখ রোববার পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ ২০২০ ইং তারিখ রোববার।লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর