April 7, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভোলা তজুমদ্দিনের ইংরেজি শিক্ষককে অপহরণের চেষ্টা

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধিঃ

mostbet

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের সিমান্তবর্তী এলাকার মাছের ঘের থেকে চাপড়ী আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক গোলাম ছরোয়ার জুয়েলকে অপহণের সময় বোরহারউদ্দিনের হাসান নগর সাতবাড়ীয় তেমাথা থেকে দুই গ্রাম পুলিশের সহায়তা উদ্ধার করা হয়েছে। আহত জুয়েল মাস্টারকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শম্ভুপুর ইউনিয়নের গোলাম ছরোয়ার জুয়েল ও হাসান নগর ইউনিয়নের নয়ন চৌধুরীর মধ্যধলী এলাকায় পাশাপাশি কয়েকটি মাছের ঘের রয়েছে । জুয়েল মাস্টারের ঘেরগুলো নয়ন চৌধুরীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। শনিবার রাতে সুমন চৌধুরীর নেতৃত্বে চারটি মোটরসাইকেল যোগে মাছের ঘের থেকে জুয়ের মাস্টারকে জোরপূর্বক হাত মুখ বেধে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বোরহানউদ্দিনের সাতবাড়ীয়া তেমাথা মসজিদের কাছে গেলে মুসল্লিদের দেখে জুয়ের মাস্টার মটোরসাইকেল থেকে লাফিয়ে পড়ে ডাক চিৎকার দেয় । জুয়েল মাস্টার জানান, অপহণের সময় তার কাছ থেকে হুমায়ুন ব্যাপারীর দেয়া ১ লক্ষ টাকা ও ২ টি মোবাইল সুমন চৌধুরীরা নিয়ে যায়। গ্রাম পুলিশ জিয়াউর রহমান জানান এশারের নামাজের সময় মসজিদের কাছে চিৎকার শুণে গিয়া দেখি জুয়েল মাস্টার কে কয়েকজন লোক মারপিট করছে। রতন চৌকিদার সহ লোকজন জড়ো হতে শুরু করলে তারা হুন্ডা যোগে পালিয়ে যায় । পরে পুলিশ ফাঁড়িতে খবর দেই। খাসমহল পুলিশ ফাঁড়ির এস আই জামাল উদ্দিন জানান। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই । লোকজনের কাছে খোজ খবর নিয়ে জানা গেছে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন মাছের নিয়ে চাপা উত্তেজনা চলছিল । জুয়েল মাস্টার কে কয়েকটি হুন্ডা যোগে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর