April 7, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

mostbet

ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় মুন্নী আক্তার পিংকী (২৫) নামের অন্ত:স্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা কাজল বেগম জানান, ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার পিংকিকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করতো সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় পিকিং ঝিনাইদহ সদর থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করে। পরে মিমাংসার পর সৌরভ পিংকি বিয়ে করে। বিয়ের পর থেকে সৌরভের পরিবার পিংকিকে মেনে নিচ্ছিল না। এমনকি ছাড়াছাড়ি করার জন্য প্রায়ই মারধর করতো।
এরই জের ধরে গত ১৬ ফেব্রæয়ারি পিংকির বাড়ি এসে ২ হাজার টাকা চাই সৌরভ। পিংকি টাকা দিতে অ-স্বীকার করলে মারপিট করে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে পিংকি মারা যায়। এ ঘটনায় নিহতের মা কাজল বেগম থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, পারিবারিক কলজের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।
শহরের খান এ খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে ক্ষুদে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলার ৯’শ ৭টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিদ্যালয়ে পানিসম্পদ মন্ত্রী, আপ্যায়ন মন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রী, পাঠ্যপুস্তক মন্ত্রীসহ ৭টি পদে প্রতিদ্ব›িদ্বতা করে কয়েকজন শিক্ষার্থী।

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বাড়ীঘর ভাংচুর, লুটপাট

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার চাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে পার্শবর্তী কংশি গ্রামের কিছুব্যক্তি মাইক্রোবাস যোগে চাপড়ী গ্রাম হয়ে শহরে যাচ্ছিল। এসময় চাপড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে গাড়ীর গতিরোধ করে। পরে তাদের মাঝে হাতা-হাতি হয়। বিষয়টি তখন স্থানীয়রা মিটিয়ে দিলেও গেল রাতে কংশি গ্রামের লোকজন চাপড়ী গ্রামে এসে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের মালেক, আলাউদ্দিন, বাদশা, আফজাল হোসেন, হাসান মিয়া, আয়ুব হোসেনের বাড়ীসহ ১০ টি বাড়ী ও ২ টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারীসহ ৩ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর