April 15, 2026, 12:56 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বোয়ালমারীতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

mostbet

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিদের্শে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে রোববার ২৩.০২.২০ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, অন্যে সহিষ্ণতা বৃদ্ধি, ঝড়ে পড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকে স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব থাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার গুনবহা ইউনিয়নের আলহাজ্ব মজিবর রহমান আমিন রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা সাড়ে ১১টায় ভোটগ্রহণ চলাকালীন সময়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের ভোটে ৭ জন স্টুডেন্টস প্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচিত ৭ জনের ভোটে একজন প্রধান প্রতিনিধি নির্বাচিত হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর