শ্রীমঙ্গল প্রেসক্লাবে সভাপতি- বিশ্বজ্যোতি, সম্পাদক এম ইদ্রিস আলী
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রী-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী ও বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক পদে এম ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন গত ৮ জানুয়ারি। ৩ বছর মেয়াদী এ নির্বাচনে ১৫টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন এবং ২২ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বিকালে ৩টায় নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। কমিঠির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ইসমাইল মাহমুদ ও আহমেদ ফারুক মিল্লাত, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহেল ও ইয়াছিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আ.ফ.ম. আব্দুল হাই ডন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, নির্বাহী সদস্য সনেট দেব চৌধুরী, মো. কাউছার ইকবাল, মাহফুজুর রহমান সুমন, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন ও আতাউর রহমান কাজল নির্বাচিত হন।