April 8, 2026, 7:56 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মৌলভীবাজারে  সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

mostbet

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ ৯ জানুয়ারি সকালে। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে প্রেস কনফারেন্স  উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা উন্নয়ন মেলা/১৮ আহব্বায়ক মোঃ আশরাফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ রুকন উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা  ইব্রাহিম মোল্লা সুমন। বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাব সভাপতি এম.এ সালাম, সম্পাদক এসএম উমেদ আলী, দেশটিভি জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দৈনিক মৌমাছিকন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে সারা দেশের ন্যায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১১,১২ ও ১৩,জানুয়ারী অনুষ্ঠিত হবে। এবারের  মেলায় পুলিশ, ব্যাংক বীমাসহ ১০০টি ষ্টল অংশ গ্রহন করবে। মেলার শুরুতে বর্ণাট্য র‌্যালি, আলোচনা সভা ও সরকারের বিভিন্ন উন্নয়ন শীর্ষক ডিসপ্লে প্রদর্শন করা হবে। প্রেস কনফারেন্স জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স  মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর