April 10, 2026, 4:41 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ত্রিদেশীয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং

ত্রিদেশীয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক


আসছে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। যেখানে অজি হেড কোচ ড্যারেন লেহম্যানের অধীনে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।

২০১৭ সালেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে একই ভূমিকায় কাজ করেছিলেন পন্টিং। সেবার জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পির সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এর আগে গত সপ্তাহেই আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের হেড কোচ হিসেবে নাম লেখান পন্টিং। যেখানে ২০১৫ সালে তার অধীনেই মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল।

৭ ফেব্রুয়ারি থেকে ত্রিদেশীয় টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়াবে। আর ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর