April 6, 2026, 9:12 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মিয়ানমারে রোহিঙ্গাদের বাড়িঘর এখনও পুড়ছে

মিয়ানমারে রোহিঙ্গাদের বাড়িঘর এখনও পুড়ছে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম এভাবেই পুড়ছে-ছবি : বিবিসি বাংলা

মিয়ানমারে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। মংডুতে গত ২৪ ঘণ্টায় রোহিঙ্গা মুসলমানদের কয়েকটি বাড়িতে আগুন দেয়া হয়েছে।
মংডু থেকে বিবিসির বর্মী বিভাগের সাংবাদিক জানিয়েছেন, গতকাল শুক্রবার দুপুরে রোহিঙ্গাদের ৮টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে গত বৃহস্পতিবার রাতেও আরো ১৫টি বাড়িতে আগুন দেয়া হয়।
কর্তৃপক্ষ বলছে, এই দুটো অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কারণ সেসময় এই বাড়িগুলো জনশূন্য ছিলো। সরকারে জারি করা কারফিউর মধ্যেই এসব বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।
নির্যাতনের কারণে দেশটিতে বহু রোহিঙ্গা ঘরবাড়ি ছাড়া হয়েছে। অনেকের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশেই পালিয়ে এসেছে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা।
বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, মাঝখানে রোহিঙ্গাদের আসা কিছুটা কমে গেলেও সম্প্রতি তাদের আসা আবার বেড়ে গেছে। কক্সবাজারের কর্মকর্তারা বিবিসি বাংলাকে বলেছেন, দিনে ২ থেকে ৩ হাজারের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে।
গতকাল শুক্রবার দুপুরে মংডুর নর্থ মিওমা ওয়ার্ড এলাকার ৮টি বাড়িতে আগুন দেয়া হয়। বলা হচ্ছে, এই এলাকায় রোহিঙ্গা মুসলমান এবং বৌদ্ধরা একসাথে বসবাস করেন।
মংডুতে ফায়ার সার্ভিস বলছে, কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি। তবে এবিষয়ে তদন্ত চলছে।
গতকাল বৃহস্পতিবার রাতেও মংডুর ৩ নম্বর ওয়ার্ডে রোহিঙ্গাদের ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব বাড়িঘরেও কেউ ছিলো না বলে বিবিসির বর্মী বিভাগের সংবাদদাতা বলছেন। এই এলাকায় শুধু রোহিঙ্গা মুসলমানদেরই বসতি বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস বলছে, গত বৃহস্পতিবার রাতে আগুন নেভাতে তাদের ৩ ঘণ্টার মতো সময় লাগে। কর্মকর্তারা বিবিসিকে বলেন, পরে প্রবল বৃষ্টির কারণে আগুন নিভে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কিভাবে এই আগুন লেগেছে তারা তার কারণ খুঁজে দেখার চেষ্টা করছেন।
মিয়ানমারে সেভেন ডে নিউজ নামের একটি সংবাদ সংস্থার ফেসবুকে গত বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের কিছু ছবি প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে, সেখানে বাঁশ ও বেড়া দিয়ে তৈরি বেশ কয়েকটি বাড়িঘর আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। মংডু সরকারে কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে-মিয়ানমার সরকারের এই দবির মধ্যেই এ-দুটো অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।
বিবিসির সংবাদদাতা বলছেন, এর ফলে এখনও মংডুতে যেসব মুসলিম রোহিঙ্গা রয়ে গেছে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর