সাইফুল ইসলাম,জামালপুর প্রতিনিধিঃ

স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সমাজের অবহেলিত অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনোদনে বিভিন্ন বিনোদন মূলক কর্মসূচী করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ শনিবার, জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার রৌশন ইদ্রিস অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ গজনী অবকাশ কেন্দ্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে গান, নিত্য, কৌতুক পরিবেশন, কুইজ প্রতিযোগিতা ও মধ্যাহ্ন ভোজ করেছে। অনুষ্ঠান শেষে রৌশন ইদ্রিস অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আমিন আকন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, শিক্ষক মোঃ সোলায়মান হক, মোঃ সেলিম মিয়া, মোঃ রশিদুল ইসলাম, মোঃ রোমান আকন্দ, তানজিনা আক্তার, নূর ইসলাম প্রমূখ বিজয়ী শিক্ষার্থী সহ সবাইকে শান্তনা পুরস্কার তুলে দিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল