কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বামনগাতি গ্রামে ১৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ শনিবার সকাল ৯টায় মো. সোহেল শেখ (১৬) নামে এক স্কুলছাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। সে ওই গ্রামের মৃত আলেম শেখের ছেলে এবং বন্ডপাশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র।
বোয়ালমারী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টার দিকে মো. সোহেল শেখ পাশ্ববর্তী শেখর ইউনিয়নের বাজিদাদপুর মাঠে ধানের ক্ষেতে পানি দেয়ার জন্য ইলেক্ট্রিক ইঞ্জিনচালিত স্যালো মেশিন চালাতে যায়। এ সময় অসতর্কতা বশতঃ দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাহাবুবুর আলম তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না পাওয়ায় থানা পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল