নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক ইউনিট ১০ নং মনাকষা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাইবার নিউজ একাত্তর শিবগঞ্জ প্রতিনিধি, এম. এমরান খানের পিতা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ১১টা ১০ ঘটিকায় সময় ইন্তিকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আবুল কালাম আজাদের অকাল মৃত্যুতে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। সেই সাথে শোকসন্তপ পরিবারের প্রতি তারা সমবেদনা জ্ঞাপন করেছেন।জানাযা শেষে শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পুর্ন হয়েছে। মৃত্যু কালে তিনার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি এই পৃথিবীর ধরাধামে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুন-গ্রাহীরেখে ইন্তেকাল করেন।উক্ত জানাযায় শরিক হন, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেত্রীবৃন্দ এবং ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং বেশকিছু সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষে। তারা এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।এ বিষয়ে মরহুমার ছেলে এম. এমরান অালী তার আব্বার জীবদ্দশায় চলতি পথে যে কোন প্রকার ভূলত্রুটির জন্য সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা পার্থনা করেন এবং নেক দোয়া চান।এ ছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ব্যাক্তিগত ভাবে সমবেদনা জ্ঞাপন করেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক রুহুল আমীন খন্দকার, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, এমটিএন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব মেসের আলী মাস্টার, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় তারা সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ।ব্যালালেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম, সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি, এমটিএন প্রেসক্লাব, দৈনিক ভোরের কাগজ পরিবার, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবার, অন্য দিগন্ত পত্রিকা পরিবার, দৈনিক বিজনেস ফাইল পত্রিকা পরিবার, দৈনিক উপাচার পত্রিকা পরিবার, রাজশাহী জেলা যুব মহিলালীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সংগঠন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আতাউর রহমান স্মৃতি পরিশোধ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, সাইবার নিউজ একাত্তর পরিবার, উত্তরা প্রতিদিন পরিবার, ক্রাইম নেটওয়ার্ক পরিবার, ক্রাইম বাংলা পরিবার, বিডি কারেন্ট নিউজ পরিবার, দৈনিক গনমাধ্যম পরিবার, আজকের ঘটনা পরিবার, বাংলা সংবাদ পরিবার, শিবগঞ্জ প্রতিদিন পরিবার, যমুনা প্রতিদিন পরিবার, বিটিসি নিউজ পরিবার, প্রতিবাদি কন্ঠ, বাংলার কথাসহ বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক ও সাংবাদিক সংস্থা।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল