April 10, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কেশবপুরে ৩১৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৫২ টিতেই শহিদ মিনার নেই

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকেঃ

mostbet

যশোরের কেশবপুর উপজেলার ৩১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষাশহিদের প্রতি সম্মান জানাতে কোনো শহিদমিনার নেই। মাত্র ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার আছে। এর মধ্যে আবার অনেক শহিদমিনার জরাজীর্ণ যা দ্রুত সংস্কার প্রয়োজন। অথচ সরকারিভাবে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি পালনের নির্দেশনা রয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা ১৫৮টির মধ্যে মাত্র ১১টি প্রাইমারি স্কুলে শহিদমিনার আছে । এগুলো হলো মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালি, গোপসেনা, ভান্ডারখোলা, সুন্তিয়া, হাড়িয়াগোপ, জিয়েলতলা, পাথরঘাটা, শানতলা ও ডুঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শ্যামল সিংহ জানান, কেশবপুর উপজেলার মাধ্যমিক স্কুল ৭২টি, ৫২টি মাদরাসা ও ১২টি কলেজসহ মোট ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার আছে। এদিকে উপজেলায় কিন্ডারগার্টেন ও প্রতিবন্ধী স্কুলের সংখ্যা প্রায় ২৫টি। এর একটিতেও কোনো শহিদমিনার নেই।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন,  শহিদমিনার বিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদমিনার  নির্মাণ করতে বলা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর