এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে পুটিখালী গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে স্বপন (২৮) ও মজিবর ফরাজীর ছেলে নয়ন ফরাজীকে (২০) তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই যুবককে বুধবার কোর্টে সোপর্দ করা হয়েছে। এদিন ছাত্রীটিকেও ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সে স্থানীয় সাবেরা ফেরদৌসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
এ ব্যপারে থানার ওসি ও এ মামলার তদন্তকারি কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, ছাত্রীটিকে রবিবার রাত ২ টার দিকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে স্বপন ও নয়ন ধর্ষণ করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়েটির পিতা মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল