শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের নারী কেলাঙ্কারীর ঘটনায় আলোচিত সেই অধ্যক্ষকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
গত ১০ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার বিকালে ইসলামপুর জে.জে.কে.এম গার্লস হাইস্কুল এন্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সহকারী শিক্ষক সামছুল আলম, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাহিদা আক্তার প্রমুখ। এ সময় বক্তারা নারী কেলাঙ্কারী ঘটনায় জড়িত অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীরকে তার পদ থেকে অপসারণ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। পরে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীরা অধ্যক্ষের পদ অপসারনের ও দ্রুত শাস্তির দাবীতে সাংবাদ সম্মেলন করে।উল্লেখ্য: গত ২ই ফেব্র্র্র্রুয়ারী ঢাকা – দেওয়ানগঞ্জ গামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনে সাবেক এক ছাত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় অধ্যক্ষ আব্দুছ ছালামকে হাতে নাতে আটক করে ট্রেনে কর্তব্যরত জি আর পি থানা পুলিশ।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল