April 9, 2026, 4:45 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

৪-০ তে অ্যাশেজ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

৪-০ তে অ্যাশেজ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

অস্ট্রেলিয়া ৪-০ তে অ্যাশেজ সিরিজ শেষ করলো। দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবলো ইংল্যান্ড। ইনিংস ও ১২৩ রানে সিডনিতে হেরে গেছে সফরকারীরা। এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল।

নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। প্রথম ইনিংসে তাদের ৩৪৬ রানের জবাবে তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে চালকের আসনে বসে অজিরা। উসমান খাজা ১৭১, স্টিভেন স্মিথ ৮৩, শন মার্শ (১৫৬, রানআউট) ও মিচেল মার্শের ব্যাট থেকে আসে ১০১। সাত উইকেটে ৬৪৯ রান করে ইনিংস ঘোষণা করে ৩০৩ রানের বিশাল লিড নেয় স্বাগতিক শিবির।

দুই ইনিংসে ৮ উইকেট (চারটি করে) নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার প্যাট কামিন্স। সিরিজ সেরা স্টিভেন স্মিথ। পাঁচ ম্যাচের সাত ইনিংস ব্যাট করে ৬৮৭ রান করেন ফর্মের তুঙ্গে থাকা অজি অধিনায়ক। সেঞ্চুরি তিনটি সর্বোচ্চ উইকেটশিকারি কামিন্স (পাঁচ ম্যাচে ২৩টি)।

বাজেভাবে সিরিজ হারার ম্যাচে অসুস্থ হয়ে পড়েন ইংলিশ অধিনায়ক জো রুট। দু’বার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। ৫৮ রানের পর আর ইনিংস টেনে নিতে পারেননি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রচণ্ড তাপমাত্রায় পানিশূন্যতায় ভোগেন রুট। বমি, পেট খারাপ হওয়ায় তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। পঞ্চম দিনে ব্যাটিং শুরু করতে পারেননি (আগের দিনের দলীয় স্কোর ছিল চার উইকেটে ৯৩)। মধ্যাহ্ন বিরতির আগে মাঠে ফেরা হয়নি। শেষ পর্যন্ত বাজেভাবে হারের দুঃস্মৃতি সঙ্গী হয় ইংলিশদের। মেলবোর্নে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়ে লড়াইয়ে ফিরলেও সিডনিতে তা ধরে রাখতে ব্যর্থ রুটের দল।

আগামী রোববার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে। একই সময়ে বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর